সাম্প্রতিক :

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। ফলে পূর্বনির্ধারিত আগামী ১৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ বিবেচনায় নিয়েই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণের জন্য ১৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় অ্যাডহক কমিটির মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com