সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত পুনঃতফসিলে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। একই দিন ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

এছাড়া, ৩ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এবারের নির্বাচনে কার্যকরী কমিটির মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টি রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com