জ্বালানি তেলের দাম বাড়ল

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যা আজ (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও এ সমন্বয় আনা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা। এছাড়া ডিজেলের দাম বেড়ে হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা প্রতি লিটার।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com