সাম্প্রতিক :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়লো বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপির বক্তব্য ও ‘গুপ্ত’ ইস্যু নিয়ে সংসদে হট্টগোল ছোট থেকেই মেধাবী, মুন্সিগঞ্জের সন্তান সাখাওয়াৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জুন থেকে জাপানের টোকিওতে ফ্লাইট চালু করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী জাপানে ‘কোদোকুশি’ বাড়ছে, একাকী মৃত্যুর ভয়াবহ চিত্রে উদ্বেগ সরবরাহ বাড়লেও তেলের পাম্পে দীর্ঘ সারি তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

জুন থেকে জাপানের টোকিওতে ফ্লাইট চালু করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জাপানের টোকিও রুটে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, টোকিও রুটে পূর্বে একটি ফ্লাইট চালু ছিল, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্ধ করে দেওয়া হয়। যদিও এটি লাভজনক রুট ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং পর্যালোচনায় দেখা যায়, ভিন্ন কারণে ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। তবে সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাস থেকেই ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

প্রাথমিকভাবে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করা হলেও ভবিষ্যতে চাহিদা ও লাভজনকতার ভিত্তিতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।
হজ ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে হজ ফ্লাইট নিয়মিত চলছে এবং আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

এছাড়া বিমান বহর সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন উড়োজাহাজ কেনা ও লিজ নেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বোয়িংয়ের সঙ্গে আলোচনা চলছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন বিমান যুক্ত হলে এবং লিজের মাধ্যমে সক্ষমতা বাড়ানো গেলে সংস্থাটিকে আরও লাভজনক করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com