সাম্প্রতিক :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়লো বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপির বক্তব্য ও ‘গুপ্ত’ ইস্যু নিয়ে সংসদে হট্টগোল ছোট থেকেই মেধাবী, মুন্সিগঞ্জের সন্তান সাখাওয়াৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জুন থেকে জাপানের টোকিওতে ফ্লাইট চালু করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী জাপানে ‘কোদোকুশি’ বাড়ছে, একাকী মৃত্যুর ভয়াবহ চিত্রে উদ্বেগ সরবরাহ বাড়লেও তেলের পাম্পে দীর্ঘ সারি তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, মো. ময়নুল ইসলাম ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অন্যদিকে, ড. এম মাহফুজুল হক ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের উভয়ের নিয়োগের অবশিষ্ট সময়কাল এখন বাতিল হিসেবে গণ্য হবে।

এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com