উত্তর-পূর্ব জাপানের ইওয়াতে জেলায় দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

জাপানের উত্তর-পূর্বাঞ্চলের ইওয়াতে জেলার ওৎসুচি শহরে দুটি স্থানে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) শহরের পাহাড়ি এলাকা কোযুচিতে প্রথম দাবানলের সূত্রপাত হয়। দমকল কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টার কিছু আগে আগুন লাগার খবর পাওয়া যায় এবং এতে একটি বাড়িসহ অন্তত সাতটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে একই দিন সন্ধ্যায় শহরের কিরিকিরি এলাকায় আরও একটি দাবানলের ঘটনা নিশ্চিত করা হয়। দুটি আগুনই দ্রুত বিস্তার লাভ করে আবাসিক এলাকার কাছাকাছি পৌঁছে যায়, যা স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ২০০ হেক্টর এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

পরিস্থিতির অবনতি হওয়ায় ওৎসুচি শহর প্রশাসন তিনটি এলাকার মোট ১ হাজার ৮৮৪ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com