সাম্প্রতিক :
শুক্রবার থেকে বিমানে বহনযোগ্য চার্জার ব্যবহার নিষিদ্ধ জাপানে জাতীয় গোয়েন্দা ব্যুরো গঠনের বিল পাস করেছে জাপানের সংসদের নিম্নকক্ষ মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না: বস্ত্র ও পাটমন্ত্রী প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিলো ভারত চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ–এর মিছিল টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে : মির্জা ফখরুল লোডশেডিং নিয়ন্ত্রণে মন্ত্রীকে তৎপরতা জোরদারের আহ্বান রিজভীর রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে : মির্জা ফখরুল

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে এবং বাংলাদেশও এর মারাত্মক প্রভাবের শিকার হয়েছে। এতে তেলের দাম বেড়ে গেছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পুনর্বাসন ও উন্নয়ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের পেছনে সরবরাহ সংকটের পাশাপাশি কিছু কৃত্রিম সমস্যা তৈরি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি জনগণকে উদ্দেশ করে বলেন, গুজব ও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং অন্যায়কে প্রশ্রয় না দিতে। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে এবং অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com