জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি আয়োজন করেন। রিকশায় মাইকের মাধ্যমে ভাষণ প্রচারের সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির-সহ একদল শিক্ষার্থী এতে বাধা দেন।

একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ ইমিসহ তিনজনকে জোর করে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে এ মামলায় জামিন আবেদন করা হলে শুনানি শেষে হাইকোর্ট ইমিকে জামিন দেওয়ার আদেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com