সাম্প্রতিক :
বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি জাপানে বাংলাদেশি তরুণের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ ‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’

জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান

  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

সংসদে আইন পাসের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১ মে) সকালে শৈলকূপা-য় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন-২০২৬’-এর ধারা ২-এর উপধারা ১০ অনুযায়ী জামায়াতকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ফলে এ বিষয়ে আর অস্বীকারের সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিলটি সংসদে উত্থাপনের সময় জামায়াতে ইসলামী সরাসরি বিরোধিতা করেনি, বরং নীরব ছিল। “আমরা জানি, মৌনতা সম্মতির লক্ষণ”—এ মন্তব্য করে তিনি বলেন, এ অবস্থান থেকেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ভূমিকার কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি জানান, এনসিপি লিখিতভাবে বিলটির পক্ষে অবস্থান নিয়েছিল।

আইনমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে সম্ভাব্য গণভোটের কিছু অংশে প্রতারণা রয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, সেই অংশের সঙ্গে বিএনপি একমত নয়।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “জামায়াতের পূর্বসূরিরা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি—এ কথা অস্বীকার করার সুযোগ নেই। সংসদে পাস হওয়া আইনের মাধ্যমেই বিষয়টি এখন প্রতিষ্ঠিত সত্য।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com