📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
সাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশিক্ষাআজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, রাতেই মিলতে পারে ঢাবিতে আবেদনের সুযোগশোবিজতিন বছরের অভিমান ভুলে ‘প্রাণ সখিয়া’ নাটকে আবার একসঙ্গে জোভান-ফারিণশোবিজশিডিউল ফাঁসানোর অভিযোগে অভিনেতা পাভেলের বাসার নিচে মধ্যরাতে সংবাদ সম্মেলনখেলাধুলাচোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম, দেশে ফিরছেন হাসান মাহমুদওআন্তর্জাতিকজীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলনখেলাধুলাজাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ানমতামতমায়ানমারকে রোহিঙ্গাদের নিয়ে যেতে হবে— আন্তর্জাতিক আদালতের রায়আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারেরমতামতআমি আর আমার মনসাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশিক্ষাআজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, রাতেই মিলতে পারে ঢাবিতে আবেদনের সুযোগশোবিজতিন বছরের অভিমান ভুলে ‘প্রাণ সখিয়া’ নাটকে আবার একসঙ্গে জোভান-ফারিণশোবিজশিডিউল ফাঁসানোর অভিযোগে অভিনেতা পাভেলের বাসার নিচে মধ্যরাতে সংবাদ সম্মেলনখেলাধুলাচোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম, দেশে ফিরছেন হাসান মাহমুদওআন্তর্জাতিকজীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলনখেলাধুলাজাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ানমতামতমায়ানমারকে রোহিঙ্গাদের নিয়ে যেতে হবে— আন্তর্জাতিক আদালতের রায়আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারেরমতামতআমি আর আমার মন

জাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মাহিয়ান

শেয়ার করুন:FacebookXLINE

জাপানে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে (ওয়ার্ল্ড রোবট গেমস) দুটি আন্তর্জাতিক ব্রোঞ্জ (তাম্র) পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন ঝালকাঠির নলছিটির তরুণ উদ্ভাবক মাহিয়ান ইসলাম ও তার দল।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস (ডিপিআই)’ দলের হয়ে সতীর্থ হামজা হোসাইন ফিহামকে সঙ্গে নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। প্রতিযোগিতার দুটি বিভাগেই বিশ্বসেরাদের তালিকায় চতুর্থ স্থান দখল করেছে তাদের দল।

জাপানের চিবা শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ইন্টারন্যাশনাল রাউন্ড ২০২৬’-এ বিশ্বের ২২টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই আসরের ‘ইনক্রেডিবল মেশিন’ এবং ‘ইনোভেটিভ রোবট’—দুটি বিভাগেই চতুর্থ স্থান অর্জন করে একটি করে তাম্র পদক নিজেদের করে নেন মাহিয়ান ও ফিহাম।

প্রতিযোগিতায় তাঁরা ‘ফ্লাড প্রুফ হাইড্রোলিক হাউজিং অ্যান্ড ফার্ম সিস্টেম’ (Flood Proof Hydraulic Housing and Farm System) শীর্ষক একটি সময়োপযোগী প্রকল্প উপস্থাপন করেন। বন্যাপ্রবণ এলাকার মানুষের বসতবাড়ি ও কৃষিব্যবস্থাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের একটি বড় প্রাকৃতিক সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন এই দুই তরুণ।

বিজয়ী মাহিয়ান ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌদ্দবুড়িয়া গ্রামের সহিদুল ইসলাম ছিন্টুর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘তারুণ্যের নলছিটি’র একজন সক্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

নিজেদের এই সাফল্য প্রসঙ্গে দলের সদস্যরা জানান, দীর্ঘদিনের গবেষণা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফসল তাদের এই অর্জন। এ যাত্রায় তারা নিজ প্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী, দেশের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মাহিয়ানের এই আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ও ‘তারুণ্যের নলছিটি’ যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, “মাহিয়ান ও তাঁর সতীর্থ ফিহামকে আন্তরিক অভিনন্দন। নলছিটির সন্তান এবং আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর এই অর্জনে আমরা গর্বিত। আন্তর্জাতিক মঞ্চে তিনি নলছিটি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ভবিষ্যতেও তিনি সাফল্যের এই ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।”

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, মফস্বল থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে মাহিয়ানের এই সাফল্য উপজেলার অন্য শিক্ষার্থী ও তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় দারুণভাবে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑