সাম্প্রতিক :
ভারত থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ৭ মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রশক্তি ও শিবিরের বিরুদ্ধে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামিকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে আগুন কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন বিএনপির এমপি মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই রাজধানীতে সয়াবিন তেল সরবরাহে সংকট, বেড়েছে দামও ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি

দাম কমার আভাস, বিপাকে পেঁয়াজ মজুতকারীরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ ব্যুরো

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকেই পেঁয়াজের বাজারে নৈরাজ্য শুরু হয়। এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে পেঁয়াজ কেনা থেকে বিরত থাকতে প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে, বাজারে আসতে শুরু করেছে দেশীয় নতুন পেঁয়াজ। দাম তুলনামূলক কিছুটা কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন নতুন পেঁয়াজের দিকেই। ফলে কোণঠাসা হয়ে পড়েছেন দেশি পুরাতন ও ভারতীয় পেঁয়াজ মজুতকারীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজারে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজিতে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি, দেশী পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা আর তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে। এক্ষেত্রে অন্যান্যগুলোর তুলনায় দেশি নতুন পেঁয়াজই বিক্রি হচ্ছে বেশি।

অন্যদিকে, ভারতীয় পেঁয়াজ বিক্রেতা দোকানীরা পেঁয়াজের পসরা সাজিয়ে বসে থাকলেও সেগুলোতে ক্রেতা নেই বললেই চলে। ফলে অনেকের পেঁয়াজই পচতে শুরু করেছে, যেগুলো আবার আলাদা করে আরও কম দামে বিক্রি করছেন বিক্রেতারা।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই বেশি দামে বিক্রির আশায় ১০ মণ ভারতীয় পেঁয়াজ কিনে রেখেছিলেন বাড্ডা পাঁচতলা বাজারের জনৈক ব্যবসায়ী কামাল। কিন্তু একদিকে দাম বেশি হওয়ায় ভোক্তাদের মুখ ফিরিয়ে নেয়া এবং অন্যদিকে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসায় মাথায় হাত তার। বাধ্য হয়েই লোকসানে ছাড়তে হচ্ছে তার পেঁয়াজ। এমনকি গুদামে বস্তাবন্দী থাকায় পচনও ধরেছে পেঁয়াজে।

তিনি জানান, পেঁয়াজ কিনেছিলাম ১৬০ টাকা করে, কিছুদিন ২০০ টাকা কেজি বিক্রিও করেছি। কিন্তু গত দু-একদিন যাবত হঠাৎই বিক্রি কমে গেছে। বাজারে নতুন পেঁয়াজ আসায় মানুষ কম দামে সেগুলোই কিনছে। কী আর করা, লোকসান হলেও কম দামে বিক্রি করতে হচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর এক আদেশে রপ্তানি বন্ধের খবর জানায় ভারত। তবে এই সিদ্ধান্ত আসার ২৪ ঘণ্টার মধ্যেই এক লাফে ১৫০ থেকে ২০০ টাকা হয়ে যায় ভারতীয় পেঁয়াজের দাম। এ নিয়ে ভোক্তাদের নানা অভিযোগের প্রেক্ষিতে মাঠে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com