সাম্প্রতিক :
বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫সালের মার্চ মাসের মাত্র ১ বছরে ১০,৫০৫টি কোম্পানি দেউলিয়া হয়ে গেছে জাপানে। পোশাক খাতে উৎপাদন ৫০% কমেছে

বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক

  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামফলক ১৫ বছর পর বাফুফে ভবনে ফের নতুন করে স্থাপন করা হয়েছে। আজ শনিবার বিজয় দিবসে ফলকটি উন্মোচিত করা হয়েছে। যেখানে এবার বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই পাশাপাশি রাখা হয়।

এর আগে ২০০৯ সালে ৪ জানুয়ারি কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের নামখচিত ফলক স্থাপন করা হয়েছিল। বাফুফেতে বিদেশি ফুটবলার, ফিফা-এএফসি’র লোকজন আসে প্রায়ই। তারা যেন বুঝতে পারেন এজন্য এবার ইংরেজিতেও লেখা হয়েছে কীর্তিমানদের নাম।

ফলক উদ্বোধনকালে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মধ্যে ম্যানেজার তানভীর মাজহারুল ইসলাম তান্না, খেলোয়াড় শেখ আশরাফ আলী, আমিনুল ইসলাম সুরুজ, মোহাম্মদ মোজাম্মেল হক, আবদুস সাত্তার, সুবাশ চন্দ্র সাহা, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যেখানে কোচ ও ম্যানেজারসহ ৩৬ জনের তালিকা সম্বলিত এই ফলক স্থাপন করা হয়েছে।

এদিকে বিজয় দিবসের দিন নামফলক উন্মোচনের পর বাফুফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে। লাল-সবুজ দুই দলে সাবেক ফুটবলাররা একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচ ঘিরে বাফুফে টার্ফে সাবেক তারকা ফুটবলারদের মেলা বসেছিল। সাইফুল বারী টিটু, মামুন বাবু, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, নিজাম মজুমদার, আবু ফয়সাল, খন্দকার রকিব, মাসুদ রানা, আরিফুর রহমান পান্নু, সৈয়দ গোলাম জিলানী, মাহমুদুল হক লিটন, মিজানুর রহমান ডন, মাহবুব আলম পলোসহ আরো অনেকে এই ম্যাচে অংশ নিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com