সাম্প্রতিক :
হঠাৎ জ্বালানি সংকটের শঙ্কা প্রকাশ করে সরকারের নতুন বার্তা চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি আফগানিস্তানসহ ৪ দেশের শিক্ষার্থীদের ‘স্টাডি ভিসা’ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্যের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানের উপর হামলা অব্যাহত থাকায় কূটনৈতিক প্রচেষ্টার অঙ্গীকার জাপান সরকারের শেয়ারবাজারে আবারও বড় দরপতন, দর হারাল ৮৯% প্রতিষ্ঠান

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন আজ

  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭১০ জন এবং ঢাকার বাইরে ৯৬৮ রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৮ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৪৪৮ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৫৩৪ জন। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে ৯৬৮ জন ঢাকায় এবং ৭১০ জন ঢাকার বাইরে মারা গেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com