নিজস্ব প্রতিবেদক
জাপানে স্কুলশিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। জাপান সরকারের শিশু ও পরিবার সংস্থা (কোদোমো কাতেইচো) জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটির প্রাথমিক, জুনিয়র হাইস্কুল ও হাইস্কুলের মোট ৪৯০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন (সাময়িক হিসাব)।
গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৪৫৩ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৩৭ জন বেড়েছে। সবচেয়ে বেশি হাইস্কুল শিক্ষার্থী — ৩৫২ জন; জুনিয়র হাইস্কুলের ১২৬ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন।
২০২৫ সালে জাপানে স্কুলশিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ছিল ৫৩৮ জন, যা ১৯৮০ সালে পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ। চলতি বছরের গতি সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংস্থাটির ২০ নভেম্বরের বৈঠকে শিশুবিষয়ক মন্ত্রী নাকাতসুকাসা হিরোশি বলেন, বাঁচানো যেত এমন এতগুলো প্রাণ ঝরে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হবে।
ছবি: ফাইল ছবি (সংগৃহীত)




