📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
ফিচারবাংলাদেশের রোগীদের সেবায় ১৮ বার ছুটে আসা জাপানি নার্স পেলেন জাপান সরকারের সম্মাননাজাপানজাপানে ১০ মাসে ৪৯০ শিক্ষার্থীর আত্মহত্যা, রেকর্ড ছাড়ানোর পথেবাংলাদেশওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যাবাংলাদেশসামরিক জনবলের হিসাবে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশরাজনীতিভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিনজাপানজাপানের আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়ায় প্রবাসীদের ভাষাগত সহায়তায় কাজ করছেন জাফরি মাওলাজাপানজাপানে অভিবাসন-সংক্রান্ত পরামর্শ ও দোভাষী সেবায় কাজ করছেন জাফরি মাওলাজাপানজাপানে কর্মরত অবস্থায় পাহাড় থেকে পড়ে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যুবাংলাদেশজামিন পাওয়ার পর আইনজীবীদের নিয়ে যা বললেন শাহজালাল রুমিবাংলাদেশযাত্রীসংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকাফিচারবাংলাদেশের রোগীদের সেবায় ১৮ বার ছুটে আসা জাপানি নার্স পেলেন জাপান সরকারের সম্মাননাজাপানজাপানে ১০ মাসে ৪৯০ শিক্ষার্থীর আত্মহত্যা, রেকর্ড ছাড়ানোর পথেবাংলাদেশওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যাবাংলাদেশসামরিক জনবলের হিসাবে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশরাজনীতিভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিনজাপানজাপানের আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়ায় প্রবাসীদের ভাষাগত সহায়তায় কাজ করছেন জাফরি মাওলাজাপানজাপানে অভিবাসন-সংক্রান্ত পরামর্শ ও দোভাষী সেবায় কাজ করছেন জাফরি মাওলাজাপানজাপানে কর্মরত অবস্থায় পাহাড় থেকে পড়ে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যুবাংলাদেশজামিন পাওয়ার পর আইনজীবীদের নিয়ে যা বললেন শাহজালাল রুমিবাংলাদেশযাত্রীসংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে হোটেলের মহাব্যবস্থাপক (এমডি) আব্দুর রাজ্জাক (৫০) ও হাসান (২৬) নামে এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিক জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা। পূর্বশত্রুতার জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। আর হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑