📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
অর্থনীতিমজুরি বোর্ডের ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান: ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভআন্তর্জাতিকহাসিনার ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে: মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের হুঁশিয়ারিরাজনীতিএডিট করে ফুয়াদের কপালের বন্দুক সরালেন মেহেদী, কারণ জানতে চান ফুয়াদবাংলাদেশটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমিবাংলাদেশ‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঅর্থনীতিমজুরি বোর্ডের ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান: ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভআন্তর্জাতিকহাসিনার ক্ষতি হলে দায় নিতে হবে সরকারকে: মার্কিন সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের হুঁশিয়ারিরাজনীতিএডিট করে ফুয়াদের কপালের বন্দুক সরালেন মেহেদী, কারণ জানতে চান ফুয়াদবাংলাদেশটঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমিবাংলাদেশ‘বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়া নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এর জেরে ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন।

এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়।

জামিন পাওয়ার পর শাহজালাল রুমি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মিথ্যা মামলা করেছে। আদালতে আত্মসমর্পণ করার পর তিনি জামিন পেয়েছেন বলে জানান।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑