নিজস্ব প্রতিবেদক
টিআইটিপি (TITP) ভিসায় জাপানে এসেছিলেন ২৬ বছর বয়সী সাইমন
জাপানে কর্মরত অবস্থায় পাহাড় থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন সাইমন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক। তাঁর অকালমৃত্যুর খবর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইমন টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP) ভিসায় জাপানে এসেছিলেন। তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কোম্পানির কাজে নিয়োজিত থাকা অবস্থায় পাহাড় থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
মাত্র ২৬ বছর বয়সে প্রবাসের মাটিতে এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের আশা নিয়ে জাপানে আসা এই তরুণের অকালপ্রয়াণে তাঁর স্বজন ও পরিচিতজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ মরহুম সাইমনকে ক্ষমা করে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ছবি: সংগৃহীত।




