সাম্প্রতিক :
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ

নির্বাচনে ভূয়সী প্রশংসা জাপানের, প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস

সুঙ্খলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট জাপান। দেশটি এ নির্বাচন নিয়ে অত্যন্ত সন্তুষ্ট।

এজন্য ভবিষ্যতে প্রয়োজনীয় সহাযোগিতাও দেবে তারা।ভোটের পর দিন সোমবার (০৮ জানুয়ারি) জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্টি প্রকাশ ও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন নির্বাচন ভবনে, যেখানে দেশটির নির্বাচন পর্যবেক্ষকরাও সঙ্গে ছিলেন।

সিইসি বলেন, জাপানের নির্বাচনী পর্যবেক্ষক দল আমাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা যেটা কাটেসি, ধন্যবাদ জানিয়েছেন। ওরা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন একটা রিপোর্ট দেবে। তারা বলেছে ওরা অতন্ত্য সন্তুষ্ট। তাদের ভাষ্য দিচ্ছে, তারা অত্যন্ত সন্তুষ্ট।

আজ (৯ জানুয়ারি) সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব ইওয়ামা কিমিনোরি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দেন।

তিনি বলেন, তাদের একজন ১৫-১৬ টা সেন্টারে গিয়েছেন। আরেকজন ৪-৫ টা সেন্টারে গিয়েছেন। সব জায়গায় আমাদের যে পোলিং এর দায়িত্ব ছিলেন তাদের প্রফেশানালিজমের সুনাম করেছেন, সুশৃংখল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে এটার ভূয়সী প্রশংসা করেছেন। ওরা সুশৃঙ্খল দেখতে পেয়েছেন এবং ওরা আশা করে এ নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্তস্বরূপ নির্বাচন।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচনের জন্য যদি অধিকতর কোনো সহযোগিতা কামনা করি তাহলে ওরা আমাদের সহযোগিতা করতেও রাজি। টেকনিক্যালি এবং ইলেকট্রনিক কোনো কিছু লাগে সেটা আমরা বসে সিদ্ধান্ত নেবো।  প্রয়োজন হলে আমরা তাদের সহযোগিতা নেবো। আমার কাছে বেশ ভালো লেগেছে তারা উদারভাবে তাদের মন্তব্য করেছেন। ভবিষ্যতে সহযোগিতা করার যে প্রত্যাশা করেছেন এটা তাদের উদারতার বহিঃপ্রকাশ।

রোববার (০৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ। এদিন ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। ময়মনসিংহ-১ আসনের ফলাফল স্থগিত করে ইসি। আর নওগাঁ-২ আসনের নির্বাচন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে পুনঃতফসিল করা হবে।

জেবিপ্রেস/ডিও

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com