সাম্প্রতিক :
হাসপাতাল থেকে গ্রেপ্তার যুবলীগ নেতার পুলিশ হেফাজতে মৃত্যু মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল হামলায় জামায়াত নেতা গুরুতর আহত প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন পেপ্যাল শিগগিরই বাংলাদেশে চালু: ফ্রিল্যান্সারদের দীর্ঘ অপেক্ষার অবসান বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’ ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! নিরাপত্তা ঝুঁকির কারণে এই বছর শিবুইয়ার নববর্ষ কাউন্টডাউন বাতিল রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করছে পাকিস্তান

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা

  • আপডেটের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ৷ সব ঠিক থাকলে নিজের রেকর্ড ভেঙে টানা চতুর্থবার ও দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা৷

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন৷ ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ভোট৷ নওগাঁ-২ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন৷ রোববার সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ শেষ হয় বিকাল ৪টায়৷ কেন্দ্রগুলোতে দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন৷ কয়েকটি আসনে বিচ্ছিন্ন সহিংসতা ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচন৷

বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত ভোট গণনার পর নির্বাচন কমিশন বেসরকারিভাবে ২২৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে৷ দেখা গেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ১৬৭টি আসন৷ ফলে, এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দলটি৷

আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১০টি আসন৷ তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি৷ তারা এখনো পর্যন্ত ৪৯টি আসনে জয় পেয়েছেন৷ স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী৷

এই নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে আবারও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে৷ নৌকা মার্কায় তিনি মোট ভোট পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৬২টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর৷ তিনি পেয়েছেন ৪৬৯ ভোট৷

সংসদের তিনশটি আসনের মধ্যে এককভাবে ১৫১টি আসন পেলে সরকার গঠন করতে পারে একটি রাজনৈতিক দল৷ এর চেয়ে কম আসন পেলে অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়৷ কিন্তু আওয়ামী লীগ আবারও দুই তৃতীয়াংশ আসন পাওয়ায় সেসব নিয়ে আরো কোনো জল্পনার অবকাশ নেই৷

আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্লোগান হলো: ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান৷’ দলটি এবার তার ইশতেহারে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি ও কৃষি যান্ত্রিকীকরণসহ মোট ১১টি বিষয়ের ওপর বিশেষ অগ্রাধিকার দিয়েছে৷

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আত্মপ্রকাশ

১৯৯৬ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে প্রথমবার বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ তবে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একভাবে ১৫১টি আসন না পাওয়ায় জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে দলটি৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ২১ বছর পর সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা৷

এরপর ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাছে পরাস্ত হয় দলটি৷ শেখ হাসিনার আওয়ামী লীগ হয় সংসদে প্রধান বিরোধী দল৷

নানা ঘটনার মধ্য দিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন৷ সেই নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ৷ দলটির সভাপতি শেখ হাসিনা নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় নির্বাচন৷ সেই নির্বাচনে টানা দ্বিতীয় ও মোট তিন মেয়াদে বিজয়ী হয় আওয়ামী লীগ৷ সেই সরকারেও প্রধান হন শেখ হাসিনা৷ ওই নির্বাচনে অবশ্য অংশ নেয়নি বিএনপিসহ বেশকয়েকটি দল৷

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল বিএনপি৷ শেষ পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে দলটি৷ সংলাপে অংশ নেয় প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তারপর নির্বাচনে আসতে রাজি হয় তারা৷ সেই নির্বাচনেও ভূমিধস জয় পায় আওয়ামী লীগ৷ সেই ভোট নিয়ে অবশ্য আছে নানা বিতর্ক৷ সরকারবিরোধীদের অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে, কারচুপির মধ্য দিয়ে নিজেদের জয় নিশ্চিত করে আওয়ামী লীগ৷

ওই নির্বাচনে জয়ের পর টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো সরকার গঠন করে৷ শেখ হাসিনার নেতৃত্বে হ্যাট্রিক জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ সেই সরকারেরও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com