জাপান প্রবাসী নাসিরুল হাকিমের ভাই মন্ত্রী হওয়ায় জাপানে আনন্দের আমেজ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
বায়ে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম, ডানে তাঁর ছোটভাই নাসিরুল হাকিম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, জাপান

জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জাপানের সাধারণ সম্পাদক নাসিরুল হাকিমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই খবরে জা্পানস্থ বাংলাদেশী কমিউনিটিজুড়ে আনন্দের বন্যা বইছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ নাসিরুল হাকিমকে।

জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আজ (১১ জানুয়ারি) তিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

জাপান বাংলা প্রেস ডট কমকে নাসিরুল হাকিম জানান, আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই বিপুল ভোটে পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ তিনি মন্ত্রীর দায়িত্বও পেয়েছেন। সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com