নিজস্ব প্রতিবেদক
আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেলা ২টা থেকে শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজন এটি। সমাবেশের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশ নেবেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও শুক্রবারের সভায় স্থান চূড়ান্ত করা হয়।




