📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতি১৬ ডিসেম্বরই দেশে ফিরছেন শেখ হাসিনা: দ্য ওয়ালকে বাহাউদ্দীন নাসিমরাজনীতি‘ভারতে ঢুকে হাসিনাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবো’: নাসীরুদ্দীন পাটওয়ারীঅর্থনীতিশ্রম অসন্তোষে বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান ভারতরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, প্রধান অতিথি তারেক রহমানবাংলাদেশমাহফিলের অনুমতি না মেলায় সড়কের পাশে বক্তব্য দিয়ে চলে গেলেন মুফতি তাহেরীরাজনীতিমেহেদী হকের বিতর্কিত ব্যঙ্গচিত্র — ৪টি ছবির স্লাইডশোরাজনীতি‘আওয়ামী লীগ ব্যাক করেছে’ — মাহফুজ আলমের দাবি নিয়ে আলোচনারাজনীতিব্যঙ্গচিত্র নাকি সহিংসতার বার্তা? ফুয়াদের মাথায় বন্দুকের কার্টুন নিয়ে বিতর্কখেলাধুলা১৪ বছরের অপেক্ষার পর স্বপ্নপূরণ: সমাবর্তনে সাকিব আল হাসানজাপানজাপানে জাদুর ঝলক: ৪৯ শোতে মাতালেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজরাজনীতি১৬ ডিসেম্বরই দেশে ফিরছেন শেখ হাসিনা: দ্য ওয়ালকে বাহাউদ্দীন নাসিমরাজনীতি‘ভারতে ঢুকে হাসিনাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবো’: নাসীরুদ্দীন পাটওয়ারীঅর্থনীতিশ্রম অসন্তোষে বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান ভারতরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, প্রধান অতিথি তারেক রহমানবাংলাদেশমাহফিলের অনুমতি না মেলায় সড়কের পাশে বক্তব্য দিয়ে চলে গেলেন মুফতি তাহেরীরাজনীতিমেহেদী হকের বিতর্কিত ব্যঙ্গচিত্র — ৪টি ছবির স্লাইডশোরাজনীতি‘আওয়ামী লীগ ব্যাক করেছে’ — মাহফুজ আলমের দাবি নিয়ে আলোচনারাজনীতিব্যঙ্গচিত্র নাকি সহিংসতার বার্তা? ফুয়াদের মাথায় বন্দুকের কার্টুন নিয়ে বিতর্কখেলাধুলা১৪ বছরের অপেক্ষার পর স্বপ্নপূরণ: সমাবর্তনে সাকিব আল হাসানজাপানজাপানে জাদুর ঝলক: ৪৯ শোতে মাতালেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ

‘ভারতে ঢুকে হাসিনাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবো’: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি — আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাবো।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

শেখ হাসিনাকে ‘চোর’ আখ্যা দিয়ে পাটওয়ারী বলেন, তিনি বাংলাদেশের মানুষের ওপর গুলি চালিয়ে পালিয়ে গেছেন; তাকে ধরে এনে শাস্তি দিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাক প্রসঙ্গে তিনি বলেন, ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে — তবে তা গোলটেবিলে নয়, রাজপথে। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে ভারতের শান্তিও থাকবে না; বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑