📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতি১৬ ডিসেম্বরই দেশে ফিরছেন শেখ হাসিনা: দ্য ওয়ালকে বাহাউদ্দীন নাসিমরাজনীতি‘ভারতে ঢুকে হাসিনাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবো’: নাসীরুদ্দীন পাটওয়ারীঅর্থনীতিশ্রম অসন্তোষে বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান ভারতরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, প্রধান অতিথি তারেক রহমানবাংলাদেশমাহফিলের অনুমতি না মেলায় সড়কের পাশে বক্তব্য দিয়ে চলে গেলেন মুফতি তাহেরীরাজনীতিমেহেদী হকের বিতর্কিত ব্যঙ্গচিত্র — ৪টি ছবির স্লাইডশোরাজনীতি‘আওয়ামী লীগ ব্যাক করেছে’ — মাহফুজ আলমের দাবি নিয়ে আলোচনারাজনীতিব্যঙ্গচিত্র নাকি সহিংসতার বার্তা? ফুয়াদের মাথায় বন্দুকের কার্টুন নিয়ে বিতর্কখেলাধুলা১৪ বছরের অপেক্ষার পর স্বপ্নপূরণ: সমাবর্তনে সাকিব আল হাসানজাপানজাপানে জাদুর ঝলক: ৪৯ শোতে মাতালেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজরাজনীতি১৬ ডিসেম্বরই দেশে ফিরছেন শেখ হাসিনা: দ্য ওয়ালকে বাহাউদ্দীন নাসিমরাজনীতি‘ভারতে ঢুকে হাসিনাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবো’: নাসীরুদ্দীন পাটওয়ারীঅর্থনীতিশ্রম অসন্তোষে বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান ভারতরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, প্রধান অতিথি তারেক রহমানবাংলাদেশমাহফিলের অনুমতি না মেলায় সড়কের পাশে বক্তব্য দিয়ে চলে গেলেন মুফতি তাহেরীরাজনীতিমেহেদী হকের বিতর্কিত ব্যঙ্গচিত্র — ৪টি ছবির স্লাইডশোরাজনীতি‘আওয়ামী লীগ ব্যাক করেছে’ — মাহফুজ আলমের দাবি নিয়ে আলোচনারাজনীতিব্যঙ্গচিত্র নাকি সহিংসতার বার্তা? ফুয়াদের মাথায় বন্দুকের কার্টুন নিয়ে বিতর্কখেলাধুলা১৪ বছরের অপেক্ষার পর স্বপ্নপূরণ: সমাবর্তনে সাকিব আল হাসানজাপানজাপানে জাদুর ঝলক: ৪৯ শোতে মাতালেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ

শ্রম অসন্তোষে বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান ভারত

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তিনজন কারখানা মালিক।

কারখানা মালিকদের ভাষ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে, যার বড় অংশই পেয়েছে প্রতিবেশী ভারত। ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রম অসন্তোষে কারখানাগুলোর উৎপাদন ক্ষতি হয়েছে ৪০ কোটি ডলারের বেশি। তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয়।

শিল্প নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে এসেছে। সম্প্রতি ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হলেও শ্রমিকদের দাবির তুলনায় তা কম হওয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

কারখানা মালিকদের আশঙ্কা, সরিয়ে নেওয়া ক্রয়াদেশ দীর্ঘমেয়াদে আর ফিরে নাও আসতে পারে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑