📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীশিক্ষাজাবির সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতিসাহিত্যবীরাঙ্গনাদের আড়ালের গল্পকে ইতিহাস বানিয়েছেন সুরমা জাহিদশোবিজমিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?রাজনীতিতোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! কলকাঠি নাড়লো কে?শোবিজনয়া বন্দবস্ত নাকি ভন্ডবসত?রাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীশিক্ষাজাবির সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতিসাহিত্যবীরাঙ্গনাদের আড়ালের গল্পকে ইতিহাস বানিয়েছেন সুরমা জাহিদশোবিজমিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?রাজনীতিতোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! কলকাঠি নাড়লো কে?শোবিজনয়া বন্দবস্ত নাকি ভন্ডবসত?

প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তাঁর স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দিয়েছেন। এই অভিযোগে ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি গত ২১ ও ২২ নভেম্বর প্রতিবাদ জানিয়ে তাঁর অপসারণের দাবি তোলে।

তবে অফিস আদেশে অব্যাহতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। একই দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাবের একটি অনুষ্ঠান থেকেও অতিথি হিসেবে তাঁকে বাদ দেওয়া হয়; শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আয়োজকরা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑