সাম্প্রতিক :
জাপানে মিনামাতা রোগ স্বীকৃতির ৭০ বছর পর ভুক্তভোগীদের স্মরণ জাপানের মন্দিরে অশ্বারোহী ধনুর্বিদরা দর্শকদের রোমাঞ্চিত করেছেন জনগণের যেসব প্রত্যাশা, সেগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব ৩২ জেলায় অতিভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ডিসেম্বরে নির্বাচনী তফসিলের ইঙ্গিত সিইসির

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, গণভোটকে ঘিরে এখনো পূর্ণাঙ্গ প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিচ্ছে। তথ্য মন্ত্রণালয়কেও এই প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে আগে কখনোই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল না; তবে বর্তমান অবস্থা আগের তুলনায় অনেক উন্নত। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে। ছিনতাইসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মক ভোটিং আয়োজন সম্পর্কে সিইসি জানান, গত ১৫ বছরে জনগণের ভোট প্রদানের অভিজ্ঞতা অনেকটাই কমে গেছে। সে কারণে ভোটিং প্রক্রিয়া, দুই ব্যালটে ভোট দিতে সময় কত লাগে এবং বাস্তব পরিবেশে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো যাচাই করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন আইডিয়া-ভিত্তিক নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় বিষয়গুলোও পর্যবেক্ষণ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com