সাম্প্রতিক :
ইমোশন দিয়ে নয়, রাষ্ট্র চলে সংবিধান ও আইনের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন জামায়াত–এনসিপির এমপিরা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই সংসদে ওয়াক আউট করা ঠিক হয়নি: স্পিকার ঈদ ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, যোগ্যদের নিয়েই কমিটি গঠন করা হবে: শিক্ষামন্ত্রী সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান! শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের সঙ্গে বৈঠক

বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

অনিরাময়যোগ্য মশাবাহিত রোগ ছিকুনগুনিয়ার দ্রুত বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ চারটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৫ ডিসেম্বর) এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই সতর্কতা জানায়।

সতর্কতা অনুযায়ী, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সিডিসি জানায়, ছিকুনগুনিয়ার এখনো কোনো কার্যকর চিকিৎসা নেই। তবে এটি টিকা–প্রতিরোধযোগ্য রোগ হওয়ায় আক্রান্ত এলাকায় ভ্রমণের আগে ভ্যাকসিন গ্রহণের সুপারিশ করা হয়েছে। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে উচ্চ জ্বর ও জয়েন্টে তীব্র ব্যথা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, অনেক ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে এবং অঙ্গহানি ও মৃত্যুর ঝুঁকি সৃষ্টি করতে পারে। গুরুতর জয়েন্ট ব্যথা মাসের পর মাস এমনকি বছরের পর বছর স্থায়ী হতে পারে বলেও জানায় সংস্থাটি।

ডব্লিউএইচও–র তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বজুড়ে ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ১৫৫। বাংলাদেশেও ছিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ছে। শুধু ঢাকাতেই একই সময়ে ৭০০ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত রোগী নিশ্চিত হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ছিকুনগুনিয়া প্রাদুর্ভাব।

সিডিসি আরও জানিয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভ্রমণেও মার্কিন নাগরিকদের জন্য ছিকুনগুনিয়া সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com