একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
পলাতক আসামিদের প্রত্যর্পণ একমাত্র কূটনৈতিক চ্যানেলেই সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না — এমন প্রশ্নে তিনি বলেন, “আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসারে পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চেয়েছি।”
তিনি আরও বলেন, “এ ধরনের আরও আসামি, যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নন, তাঁদের ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে চাওয়া হলে তাঁদের ফেরত দেওয়া হয়। এটি প্রচলিত ও নিয়মিত প্রক্রিয়া।”
পার্শ্ববর্তী দেশ থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন, সেটা আমরা কূটনৈতিকভাবে মোকাবিলা করছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদে ফেলছেন; এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
ছবি: সংগৃহীত



