সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক দিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ সাদ্দামের করা জামিন আবেদন শুনানি শেষে মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, নির্ধারিত শর্তে তিনি ছয় মাসের জন্য জামিনে মুক্তি পাবেন।
এর আগে পারিবারিক মর্মান্তিক ঘটনায় সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের ৯ মাস বয়সী সন্তান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি আদালতের মানবিক দৃষ্টিতে বিবেচনায় আসে।