সাম্প্রতিক :
জাপানে বাংলাদেশি তরুণের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ ‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’ দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর

ভোটকেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরার তাগিদ ইসির

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, এতে ভোটকেন্দ্র আরও নিরাপদ থাকবে এবং কেউ কোনো অসৎ কাজ করার সুযোগ পাবে না। পাশাপাশি নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

সভায় তিনি বলেন, ভোট হবে উৎসবমুখর। তবে কোনটি ভোটের উৎসব আর কোনটি ভোট ঠেকানোর উদ্দেশ্যে করা জটলা— তা সংশ্লিষ্টদের বুঝতে হবে। পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশন সবার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। এ লক্ষ্য অর্জনে ভোটকেন্দ্রগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নির্বাচনের দায়িত্বে থাকা সব কর্মকর্তা ও সংস্থাকে একে অপরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সমন্বিত উদ্যোগই একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com