📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীশিক্ষাজাবির সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতিসাহিত্যবীরাঙ্গনাদের আড়ালের গল্পকে ইতিহাস বানিয়েছেন সুরমা জাহিদশোবিজমিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?রাজনীতিতোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! কলকাঠি নাড়লো কে?শোবিজনয়া বন্দবস্ত নাকি ভন্ডবসত?রাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীশিক্ষাজাবির সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতিসাহিত্যবীরাঙ্গনাদের আড়ালের গল্পকে ইতিহাস বানিয়েছেন সুরমা জাহিদশোবিজমিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন?রাজনীতিতোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! কলকাঠি নাড়লো কে?শোবিজনয়া বন্দবস্ত নাকি ভন্ডবসত?

ঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন

শেয়ার করুন:FacebookXLINE

সেই লাদেনের সময়কার মতো ৯\১১ হামলা হলে অবাক হবার কিছু থাকবে না। আমেরিকা অতি চালাকি করে একদিন ধরা খেয়ে যেতে পারে।
ঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন
স্টাফ রিপোর্টার । ঢাকা।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জামায়াতে ইসলামী অনুপ্রবেশ করেছে — এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পেন্টাগন কর্মকর্তা ও খ্যাতনামা নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন।
ফার্স্টপোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি দাবি করেন, দূতাবাসের স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের একটি অংশ জামায়াতের সঙ্গে যুক্ত। আর তারাই শেখ হাসিনাকে উৎখাত করা আন্দোলন সম্পর্কে ওয়াশিংটনের মূল্যায়নকে প্রভাবিত করেছে এবং বাংলাদেশে ইসলামপন্থি শক্তির উত্থানকে সহজ করেছে।
রুবিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের ২০২০ সালের প্রতিবেদনের বরাত দিয়ে জানান, ঢাকার মার্কিন দূতাবাসে ৫১১ জন স্থানীয় কর্মী এবং আরও ১৩৯টি সরাসরি নিয়োগের পদ রয়েছে।
তার প্রশ্ন — এই বিপুল সংখ্যক স্থানীয় কর্মী নিয়োগে কি যথাযথ নিরাপত্তা যাচাই হয়েছিল? নাকি ইচ্ছাকৃতভাবে জামায়াত-সংশ্লিষ্টদের ঢোকানো হয়েছে?
বাংলাদেশি গণমাধ্যমের বরাত দিয়ে তিনি দাবি করেন, দূতাবাসের রাজনৈতিক সহকারী এম. এম. ফিরোজ আহমেদ জামায়াতে ইসলামীর পূর্ণ সদস্য।
কূটনীতিকদের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠতা নিবন্ধে রুবিন একাধিক ঘটনার উল্লেখ করেন —
— ২০২৩ সালের ২৬ অক্টোবর আমেরিকান ক্লাবে জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের সঙ্গে মার্কিন রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
— ২০২৫ সালে সিলেটে জামায়াতের জেলা কার্যালয়ে মার্কিন রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্টের সফর
— দ্য ওয়াশিংটন পোস্টে ফাঁস হওয়া কথোপকথনে মার্কিন কূটনীতিকের জামায়াতকে “বন্ধু” হতে চাওয়ার বার্তা
রুবিনের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং জামায়াতকে পুনর্বাসনের একটি ধারাবাহিক প্রচেষ্টা।
সবচেয়ে গুরুতর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় স্থানীয় কর্মীরাই মার্কিন মূল্যায়ন লিখেছে।
রুবিনের ভাষায়, মার্কিন কূটনীতিকরা প্রতি দুই বছর পর পর বদলি হন, কিন্তু স্থানীয় কর্মীরা দীর্ঘদিন থাকেন। তাদের রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে নতুন কূটনীতিকদের কোনো ধারণাই থাকে না।
তিনি অভিযোগ করেন, তারাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভিলেন বানিয়েছে, আর মুহাম্মদ ইউনূসের হাসিনা-বিরোধী ও ইসলামপন্থি এজেন্ডাকে আড়াল করেছে।
রুবিন আরও দাবি করেন, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না। এর পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও জামায়াতের মধ্যস্থতাকারীদের হাত ছিল।
রুবিনের নিবন্ধের শেষ অংশে চাঞ্চল্যকর মন্তব্য — মার্কিন কংগ্রেস যখন জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রস্তুতি নিচ্ছে, তখন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পররাষ্ট্র দপ্তর, বিশেষ করে ঢাকার দূতাবাস জামায়াতের ভাবমূর্তি পুনর্বাসনে কাজ করছে।
তার সতর্কবার্তা — এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। সারা বিশ্বে মার্কিন দূতাবাসগুলো স্থানীয় কর্মীদের ওপর এভাবে নির্ভর করলে, বিদেশি রাজনৈতিক সংগঠনগুলোই ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেবে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑