কাশিমপুর কারাগারে ভিন্ন আয়োজনে ঈদ উদযাপন, একসঙ্গে অংশ নিলেন আলোচিত বন্দিরা

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–এ এবারের ঈদুল ফিতর উদযাপন হয়েছে ভিন্ন মাত্রায়। সাধারণ বন্দিদের সঙ্গে একই খাবার ও আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদযাপনে অংশ নিয়েছেন আলোচিত ও উচ্চপ্রোফাইল বন্দিরাও।

কারা সূত্রে জানা গেছে, বন্দিদের মধ্যে ছিলেন সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগম, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুসহ আরও অনেকে।

ঈদ উপলক্ষে কারাগারে নতুন পোশাক বিতরণ, বিশেষ খাবার, ঈদের জামাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কার্যক্রমে সাধারণ বন্দিদের পাশাপাশি উচ্চপ্রোফাইল বন্দিরাও অংশ নেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কারাগারে প্রায় ২ হাজার ৬০০ বন্দি রয়েছেন। ঈদের আগে অসচ্ছল বন্দিদের মধ্যে লুঙ্গি, পাঞ্জাবি ও গেঞ্জি বিতরণ করা হয়েছে। ঈদের দিন মোট ১৭টি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের খাবারের তালিকায় সকালে পায়েস ও মুড়ি, দুপুরে পোলাও, মাংস, সালাদ, মিষ্টি ও কোমল পানীয় এবং রাতে ভাত, রুই মাছ ও আলুর দম পরিবেশন করা হয়।
এছাড়া বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কারাগারের বিভিন্ন ইউনিটে পৃথকভাবে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং অসচ্ছল বন্দিদের মধ্যে পোশাক বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com