সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

ইউরিক এসিডের তীব্র ব্যথায় হাসপাতালে ভর্তি ‘জাপান বাংলা প্রেস’-এর সম্পাদক মাহবুবুর রহমান বাবু – দোয়া কামনা

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

টোকিওতে হঠাৎ অসুস্থ হয়ে গত ২২ মার্চ, রবিবার হাসপাতালে ভর্তি হয়েছেন ‘জাপান বাংলা প্রেস’-এর সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ইউরিক এসিডজনিত তীব্র ব্যথায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শিনজুকুর কাবুকিচো টাওয়ারের পাশের অবস্থিত ওকুবো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর কর্তৃপক্ষ তাকে ভর্তি করে।

বর্তমানে তিনি হাসপাতালের ১৫ তলার ৬ নম্বর কক্ষে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির সূচক স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গেছে। এসব কারণে তার শারীরিক অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে বিশেষ নজরদারিতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

তার দ্রুত সুস্থতা কামনায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com