সাম্প্রতিক :

জামিন পেলেন আ. লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল (২৯)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে চিকিৎসা শেষে গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৮৪ জনকে আসামি করা হয়। এ তালিকায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও অন্তর্ভুক্ত ছিলেন।

এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com