সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

শাহজালালের থার্ড টার্মিনাল: অবশেষে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পথে বড় অগ্রগতি আসতে যাচ্ছে। টার্মিনালটির পরিচালনা কাঠামো নির্ধারণে আজ শুক্রবার (৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। বৈঠকে পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাপানের উন্নয়ন সংস্থা জাইকার প্রতিনিধিরা অংশ নেবেন। দেশের এভিয়েশন খাতের জন্য এ সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগবে। এরপর টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও ছয় মাস সময় লাগতে পারে।
তবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনাল চালু হলে বিদেশগামী যাত্রীদের জন্য ব্যয় কিছুটা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, প্রতিটি টিকিটে অতিরিক্ত প্রায় এক হাজার টাকা যোগ হতে পারে।

এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও আসছে বড় পরিবর্তন। এতদিন রাষ্ট্রীয় বিমান সংস্থার একক নিয়ন্ত্রণ থাকলেও নতুন ব্যবস্থায় তা আর থাকবে না বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com