সোমবার থেকে সারা দেশে একযোগে হামের টিকা পাবে শিশুরা

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এ সময় হাম ও এর উপসর্গে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়। সর্বশেষ গত শুক্রবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ব্যাপকভাবে হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে টিকার কোনো ঘাটতি নেই। তাই টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর পেছনে অনেক ক্ষেত্রে অন্যান্য শারীরিক জটিলতাও দায়ী থাকে। তাই হাম হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকা দেওয়া এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com