লোডশেডিং নিয়ন্ত্রণে মন্ত্রীকে তৎপরতা জোরদারের আহ্বান রিজভীর

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সারা দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎমন্ত্রীর তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বিদ্যুতের সংকট নেই বলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হতে হবে। তিনি উল্লেখ করেন, রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
তিনি দাবি করেন, বর্তমানে প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের মন্ত্রীদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা নিতে হবে। জনগণকে আশ্বস্ত করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধের প্রভাবের কারণে জ্বালানি সরবরাহে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, যা তিনি ‘কৃত্রিম সংকট’ হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন, ইরান থেকে জ্বালানিবাহী জাহাজ আসতে না পারায় সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, ফলে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com