সাম্প্রতিক :
চীনের বাণিজ্যিক জোটে যেতে প্রস্তুত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট পুলিশের পোশাক নিয়ে যত কাহিনী! এবার নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ দেশে আরো ১৭ শিশুর প্রাণ গেল হামে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ আবারো ৩ দিনের রিমান্ডে মনোনয়ন সংগ্রহে বাধার ‍মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা শিন ওকুবো ইন্টারফেস ২০২৬ উপলক্ষে ‘জাপান বাংলা প্রেস’-এর বিশেষ মুদ্রিত সংখ্যার জন্য লেখা আহবান। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে মাত্র ৬ জাতীয় মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড়ছে জাপান

দেশে আরো ১৭ শিশুর প্রাণ গেল হামে

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুইজনের মৃত্যু সরাসরি হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, আর বাকি ১৫ জনের ক্ষেত্রে হামের লক্ষণ বিদ্যমান ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩০২ জন হামের লক্ষণ নিয়ে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে আরও ২৫৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৪১ হাজার ৭৯৩ জন, যার মধ্যে ৫ হাজার ৪৬৭ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত ২৮ হাজার ৮৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৫১ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা, দ্রুত শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com