📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
অর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিমরাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীঅর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিমরাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন:FacebookXLINE

বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই প্রস্তাব প্রকাশ করে।

তবে এটি এখনো কেবল প্রস্তাব; এখনো কোনো নতুন শুল্ক কার্যকর হয়নি। প্রস্তাবের ওপর মতামত দেওয়ার শেষ তারিখ ২০২৭ সালের ৫ জানুয়ারি। আর ওয়াশিংটনে এ বিষয়ে গণশুনানি শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। ফলে জানুয়ারি–ফেব্রুয়ারির আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় আট মাসের তদন্ত শেষে এই প্রস্তাব এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও বিভিন্ন নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে। বাংলাদেশের ক্ষেত্রে শ্রম সুরক্ষার দুর্বলতা, ভর্তুকি ও চীনা কাঁচামালের ওপর নির্ভরতার কথা বলা হয়েছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রে গড়ে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, জুলাই মাসে আরোপিত ১০ শতাংশ শুল্কের জায়গায় ১৮ শতাংশ বসলে তৈরি পোশাকের মোট শুল্কভার ৩৩ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক এই অতিরিক্ত শুল্কের আওতামুক্ত থাকবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়েছে এবং শুল্ক বাড়ানোর কোনো যৌক্তিকতা দেখছেন না তাঁরা। এদিকে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি বাড়ার পরদিনই এই প্রস্তাব আসায় রপ্তানিকারকদের উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑