📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
--:----PM
🇯🇵 টোকিও সময় · 🇧🇩 ঢাকা --:--
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
📰সব খবর পড়ুন
ব্রেকিং নিউজ
শোবিজব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পেল ‘অংশীদার’খেলাধুলাসেঞ্চুরিয়নে আজ শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে বাংলাদেশআন্তর্জাতিকএআই নকল রোধে বিভ্রান্তি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীরাজনীতিআজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, ঐক্যের জন্য শর্ত দিয়েছেন নাহিদ ইসলামজাপানমৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে জাপানে ভারী তুষারপাত, ফুকুশিমায় সাময়িক বিচ্ছিন্ন প্রায় দেড় হাজার মানুষবাংলাদেশএক বছরের বেশি সময় পর ভরিতে ২ লাখ টাকার নিচে নামল স্বর্ণের দামবাংলাদেশনব্য জেএমবির শীর্ষ নেতা ‘বোমারু মামুন’ গ্রেপ্তারবাংলাদেশশাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামজাপানপ্রায় ৫০টি দেশ ঘুরেও বাংলাদেশের প্রেমে পড়েছেন জাপানি শিক্ষিকা কুমিকো!সাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসনশোবিজব্রেন টিউমারের চিকিৎসা শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পেল ‘অংশীদার’খেলাধুলাসেঞ্চুরিয়নে আজ শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে বাংলাদেশআন্তর্জাতিকএআই নকল রোধে বিভ্রান্তি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীরাজনীতিআজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, ঐক্যের জন্য শর্ত দিয়েছেন নাহিদ ইসলামজাপানমৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে জাপানে ভারী তুষারপাত, ফুকুশিমায় সাময়িক বিচ্ছিন্ন প্রায় দেড় হাজার মানুষবাংলাদেশএক বছরের বেশি সময় পর ভরিতে ২ লাখ টাকার নিচে নামল স্বর্ণের দামবাংলাদেশনব্য জেএমবির শীর্ষ নেতা ‘বোমারু মামুন’ গ্রেপ্তারবাংলাদেশশাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামজাপানপ্রায় ৫০টি দেশ ঘুরেও বাংলাদেশের প্রেমে পড়েছেন জাপানি শিক্ষিকা কুমিকো!সাহিত্য৮১ বছর বয়সে বুকার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসন

প্রায় ৫০টি দেশ ঘুরেও বাংলাদেশের প্রেমে পড়েছেন জাপানি শিক্ষিকা কুমিকো!

শেয়ার করুন:FacebookXLINE

পৃথিবীর কত দেশেই তো মানুষ ঘুরে বেড়ায়। কত সংস্কৃতি, কত ভাষা, কত মানুষের সঙ্গে পরিচয় হয়। কিন্তু সব দেশ কি আর মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে?

জাপানের কুমিকো তোকুমোতো (Kumiko Tokumoto) যেন তারই এক সুন্দর উদাহরণ। প্রায় ৫০টি দেশ ভ্রমণ করা এই জাপানি শিক্ষিকার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুধু এ দেশের প্রকৃতি নয়, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সংস্কৃতি, ধর্মীয় বৈচিত্র্য ও জীবনযাত্রার প্রতিও তৈরি হয়েছে তাঁর গভীর ভালো লাগা। বাংলাদেশের সঙ্গে তাঁর পরিচয় শুরু হয়েছিল অনলাইনে জাপানি ভাষা শেখানোর মধ্য দিয়ে। ধীরে ধীরে এ দেশের মানুষের সঙ্গে তাঁর পরিচয়, বন্ধুত্ব ও ভালোবাসা বাড়তে থাকে। ২০২৪ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফরও করেন তিনি। বাংলাদেশের মানুষের সঙ্গে সরাসরি মেশার সুযোগ পান, কাছ থেকে দেখেন এ দেশের সংস্কৃতি ও জীবনযাত্রা। তবে কুমিকোর সবচেয়ে ভালো দিক হল, তিনি বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রায় ৩০০ শিক্ষার্থীকে বিনা পারিশ্রমিকে জাপানি ভাষা শেখাচ্ছেন।

ভাবুন তো, একজন মানুষ নিজের ভাষা ও জ্ঞান অন্য দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নিজের সময় ব্যয় করছেন, কোনো পারিশ্রমিকের প্রত্যাশা ছাড়াই!বার তাই তো একটি দেশের সৌন্দর্য শুধু তার পাহাড়, নদী, সমুদ্র কিংবা স্থাপনায় সীমাবদ্ধ নয়, বরং সেই দেশের মানুষ, তাদের আতিথেয়তা, সংস্কৃতি ও ভালোবাসা। হয়তো এ কারণেই প্রায় ৫০টি দেশ ঘুরেও বাংলাদেশের প্রতি আলাদা টান অনুভব করেন জাপানের এই শিক্ষিকা।

দেশকে ভালোবাসার জন্য নিজের দেশের নাগরিক হওয়াই কি যথেষ্ট? নাকি ভালোবাসা তৈরি হয় মানুষের আন্তরিকতা আর সংস্কৃতির মায়ায়? কুমিকোর মতো একজন বিদেশি মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের ভালোবাসা পৌঁছে দেওয়ার গল্পটি আপনাদের কেমন লাগল?

কমেন্টে জানান….

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑