জাপানে মৌসুমের প্রথম তীব্র শৈত্যপ্রবাহে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামে তুষারে গাছ উপড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দেড় হাজার মানুষ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন; শনিবার সন্ধ্যায় সড়ক খুলে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইনাওয়াশিরো শহরে তুষার জমেছে ৫৩ সেন্টিমিটার পর্যন্ত। বানেৎসু পশ্চিম লাইনে একটি ট্রেন পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেলে ট্রেন চলাচল ব্যাহত হয়; সোমবার সকালে ওই অংশে সেবা পুনরায় চালু হয়েছে। আবহাওয়া সংস্থা তুষার জমা ও বরফে ঢাকা সড়কে যান চলাচলে ব্যাঘাতের বিষয়ে সতর্ক করেছে।




