📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
বাংলাদেশমুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনারবাংলাদেশনতুন মজুরিতে অসন্তোষ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানাআন্তর্জাতিকপাকিস্তানে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যফিচার৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারেররাজনীতিমাঝরাতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪অর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিমবাংলাদেশমুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনারবাংলাদেশনতুন মজুরিতে অসন্তোষ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানাআন্তর্জাতিকপাকিস্তানে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যফিচার৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারেররাজনীতিমাঝরাতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪অর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিম

মাঝরাতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করা হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ছাড়া মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আটক চারজনই এখন মোহাম্মদপুর থানায় রয়েছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক পরিচালক; সরকার পরিবর্তনের পর তিনি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে রয়েছেন।

যুগান্তর ও মানবজমিনের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের কাছে সোপর্দের আগে আটক তিনজনকে মারধর করা হয়; এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়ের একটি মামলা রয়েছে বলে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে। তবে আটকদের বিরুদ্ধে নতুন কোনো মামলার কথা পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

ছবি: সংগৃহীত

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑