📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
মতামতপ্রয়াত মঞ্জুরুল হক স্মৃতিচারণের প্রতিবাদে বাকের মাহমুদের চিঠিবাংলাদেশনিসর্গ হোসেন তূর্য আর নেই: ‘মা পুরোপুরি নিরপরাধ’ বলে গেলেন তূর্যশিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনসাহিত্যস্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…ফিচার“ইতিহাস কখনো বিকৃত করা যায় না”: একাত্তরের স্মৃতিচারণে মেজর হাফিজ উদ্দিনরাজনীতিশেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি দেশে ফিরবেনই, কোনো বাধা মানবেন নামতামতশেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন সমীকরণ, চলছে ‘গলফ কূটনীতি’: ওটিএন বাংলার বিশ্লেষণবাংলাদেশকিছু কিছু মৃত্যু আমাদের অপরাধী করে দেয়রাজনীতিগোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজারো মানুষের সমাগমবাংলাদেশদিয়াবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বাসে অগ্নিকাণ্ডমতামতপ্রয়াত মঞ্জুরুল হক স্মৃতিচারণের প্রতিবাদে বাকের মাহমুদের চিঠিবাংলাদেশনিসর্গ হোসেন তূর্য আর নেই: ‘মা পুরোপুরি নিরপরাধ’ বলে গেলেন তূর্যশিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনসাহিত্যস্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…ফিচার“ইতিহাস কখনো বিকৃত করা যায় না”: একাত্তরের স্মৃতিচারণে মেজর হাফিজ উদ্দিনরাজনীতিশেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি দেশে ফিরবেনই, কোনো বাধা মানবেন নামতামতশেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন সমীকরণ, চলছে ‘গলফ কূটনীতি’: ওটিএন বাংলার বিশ্লেষণবাংলাদেশকিছু কিছু মৃত্যু আমাদের অপরাধী করে দেয়রাজনীতিগোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজারো মানুষের সমাগমবাংলাদেশদিয়াবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বাসে অগ্নিকাণ্ড

প্রয়াত মঞ্জুরুল হক স্মৃতিচারণের প্রতিবাদে বাকের মাহমুদের চিঠি

শেয়ার করুন:FacebookXLINE

জনাব সম্পাদক মহোদয়, জাপান বাংলা প্রেস,

আমি বাকের মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম জাপানের একজন নগণ্য সদস্য। গত ২৪ নভেম্বর আপনার অনলাইন প্লাটফর্মে ‘প্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হকের স্মৃতিচারণ’ নামে লেখক প্রবীর বিকাশের লিখাটি পড়ে অত্যন্ত মর্মাহত হলাম। নিজের বিবেকের পীড়া থেকে তাঁর লিখাটির কিছু বিষয়ের উপর আমার একটি প্রতিবাদ পত্র আপনার সমীপে পাঠালাম। উক্ত প্রতিবাদলীপি আপনার জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশের মাধ্যমে, মরহুম সাংবাদিক মঞ্জুরুল হকের নামে যত মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এই তুচ্ছ প্রয়াসকে সমর্থন দানে বাধিত করবেন।

নিবেদক — বাকের মাহমুদ

প্রতিবাদ

ব্যাবহারে বংশের পরিচয়। কথাটা বহুল প্রচলিত। আলোচিত কথাটা মনে পড়ল আজ জাপান বাংলা প্রেসে জাপান প্রবাসী প্রবীর বিকাশ সরকারের একটা লেখা দেখে। ওনার লেখার সাথে যে ছবি পোস্ট করেছেন সেখানে সদ্য প্রয়াত শ্রদ্ধেয় মঞ্জুরুল হক, প্রবীর বিকাশ সরকার ও ৩য় ব্যক্তিটি আমি বাকের মাহমুদ।

হ্যাঁ, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের জন্ম লগ্নেই আমরা ঘনিষ্ঠ হই। অবশ্য তার আগেই একবার প্রবীর বিকাশ সরকারের উল্লেখ্য পত্রিকা ‘মানচিত্রে’ নেতাজি সুভাষ চন্দ্র বোসের উপর আমার অনেক পরিশ্রমের একটি লেখাকে এদিক সেদিক করে কভার করে ছাপে। যাক সে সব কথা। সেদিন বাংলাদেশের একজন বিশিষ্ট ফটো সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত ছিলেন। একটা কথা না বললেই নয়, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের জন্ম দিনেই, কে ক্ষমতাবান হবেন এ নিয়ে মারামারি করেছে দু’জন। তার একজন এই প্রবীর বিকাশ সরকার। বন্ধু বদরুল বোরহান আর আমি দাঁড়িয়ে বলেছিলাম, আমরা শুধুই সদস্য হতে চাই। গায়ের জোরের কারণেই প্রবীর বিকাশ সরকারকে সেদিন সাধারণ সম্পাদক করা হয়। বলা বাহুল্য, পরবর্তীতে নির্বাচনে বড় পদ না পাওয়ায় প্রবীর বিকাশ সরকার আর ফোরামের কোন সভায় যেতো না।

যাক, আজকের প্রসঙ্গ শ্রদ্ধেয় মঞ্জুরুল হক সাহেব। প্রবীর বিকাশ সরকারের লিখায় তথ্য বিভ্রাট হল, প্রয়াত মঞ্জুরুল হক সাহেব লন্ডন বিশ্ববিদ্যালয় নয়, মস্কো ইউনিভার্সিটি থেকে ওনার স্ত্রী সহ দু’জনে সাংবাদিকতায় এম এ ডিগ্রী লাভ করেন। তারপর লন্ডনে বি বি সি তে কর্ম জীবন শুরু করেন। জনাব মঞ্জুরুল হক টোকিও ফরেন করস্পন্ডেন্স ক্লাবের দু’বার সভাপতির পদ অলংকৃত করেন।

সিলেটের দারাদ নামে এক বড় বাটপার সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. কাজুও আজুমার বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। যা তিনি সংগ্রহ করেছিলেন বাংলাদেশে একটা রবীন্দ্র গবেষণাগার করার জন্য। সেই দারাদের সাথে এই প্রবীর বিকাশ সরকার এর ঘনিষ্ঠতার কথা কানাডা প্রবাসী সাইফুল্লা মাহমুদ দুলাল প্রথমে প্রকাশ করে। তারপর অজুমা স্যারের স্ত্রীর অনুরোধে মঞ্জুরুল হক সাহেব ও লিখেন। আর তাই প্রবীর বাবু প্রয়াত মঞ্জুরুল হক সাহেবের কুৎসা রটাতে জাপান বাংলা প্রেসে লিখে।

প্রবীর বিকাশকে ১৯৯৩ সালের এক ঈদের দিনে হিগাশি জুজোতে সোনালী হালাল ফুডের দোকানে মেরে রক্তাক্ত করা হয়েছে। কেন সেদিন প্রবীর বিকাশ আইনের আশ্রয় নেননি!? প্রবীর বিকাশ সরকার নিজেকে রবীন্দ্র গবেষক পরিচয় দেন। এখানে একটা ধাঁধা দিচ্ছি, রবীন্দ্র সাহিত্যে, কোথায় আছে — স্ত্রী বলছে তুমি আমাকে বে�ঁধে রাখছো না কেন? স্বামী, ইয়ে আমি চাই তুমি বাহির দেখে যদি,,, ভাল লাগে। আবার, প্রেমিকার জন্য অর্ঘ্য থালার উপকরণ কি দিয়ে সাজিয়ে ছিল রবি ঠাকুর? রবি ঠাকুরের জাপান জীবনই ওনার গবেষণার সিমানা। তার পরও প্রবীর বিকাশ সরকারকে আমি শ্রদ্ধা করি। ওনার লেখা পড়ি, ভাল লাগে। কিন্তু একজন মৃত ব্যক্তিকে কটাক্ষ করা, তাও নিজের দূর্বলতা ঢাকার জন্য। ভাল লাগে না, তাই এ প্রতিবাদ।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑