📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

টোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরা

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের (TUFS) ফুচু ক্যাম্পাসে মঞ্চস্থ হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে বাংলা নাটক ‘মিনি ও ফলওয়ালা’। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জাপানি শিক্ষার্থীরা নাটকটি পরিবেশন করেন।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৪তম ‘গাইগোসাই’ (Gaigosai) সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে প্রমিথিউস হলে সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হয়।

টোকিওতে ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে নাটক মঞ্চস্থ

অভিনয়, পোশাক, সংলাপ আর মঞ্চায়নে শিক্ষার্থীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। রবীন্দ্রনাথের গল্পে ফুটে ওঠা পিতৃস্নেহ, মানবিক সম্পর্ক এবং দেশ-কাল-সংস্কৃতির সীমানা পেরিয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসার চিরন্তন আবেদন তাঁরা সুন্দরভাবে তুলে ধরেন।

জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে বাংলা ভাষায় রবীন্দ্রনাথের গল্প শুনে আনন্দ ও গর্ব প্রকাশ করেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। নাটক শেষে শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে বাংলা গানও পরিবেশন করেন। দর্শকদের মতে, এমন আয়োজনের মধ্য দিয়ে জাপানের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি আরও বিস্তৃত হচ্ছে।

টোকিওতে ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে নাটক মঞ্চস্থ

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি ভাষা ও আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টোকিওতে ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে নাটক মঞ্চস্থ

নাটকটির সঙ্গে যুক্ত শিক্ষার্থী, শিক্ষক, নির্দেশক ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপস্থিত দর্শকরা।

টোকিওতে ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে নাটক মঞ্চস্থ

ছবি: জাপান বাংলা প্রেস

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑