সাম্প্রতিক :
জাপানে মিনামাতা রোগ স্বীকৃতির ৭০ বছর পর ভুক্তভোগীদের স্মরণ জাপানের মন্দিরে অশ্বারোহী ধনুর্বিদরা দর্শকদের রোমাঞ্চিত করেছেন জনগণের যেসব প্রত্যাশা, সেগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব ৩২ জেলায় অতিভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজন বাস্তবসম্মত: বাংলা একাডেমি

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আগামী ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তাবকে “সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত” বলে মত দিয়েছে বাংলা একাডেমি।

রোববার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকাশক সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয়, পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। আলোচনার পর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বইমেলা আয়োজনের প্রস্তাবকে বাস্তবসম্মত হিসেবে গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার পরই মেলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

বাংলা একাডেমি জানায়, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সময়সূচি মাথায় রেখে বাংলা একাডেমি শুরুতে বইমেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত ২৮ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

তখন বাংলা একাডেমি জানায়, প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। সর্বশেষ বৈঠকে ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের পক্ষে সম্মতি জানানো হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com