শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের গভীর উদ্বেগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল রাতে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, যেকোনো পরিস্থিতিতেই জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নেয়—এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

তিনি আরও বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে রায় ঘোষণাটি গত বছরের আন্দোলন–বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ ধরনের বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, ন্যায়বিচারের মানদণ্ড এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানায় জাতিসংঘ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com