সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দেশের সর্বোচ্চ আদালত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন। তবে এই ব্যবস্থা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়, তার পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় ঘোষণা করেন। আদালত তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের পূর্ববর্তী রায়কে অবৈধ ঘোষণা করে সংশোধনীটি পুনর্বহাল করেন।

বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ের পর আইনজীবীরা জানান, ত্রয়োদশ সংশোধনী পুনর্বহালের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক কাঠামো আবার কার্যকর হলো।

বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এ রায়কে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে বলে আদালতপ্রাঙ্গণে আইনজীবীরা মন্তব্য করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com