সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

ধর্ম অবমাননার কথিত অভিযোগে প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকার গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগে দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানের স্থান থেকে তাকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর উপজেলার একটি সাম্প্রতিক গানের অনুষ্ঠানে ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং প্রতিবাদ জানান অনেকেই।

এ ঘটনার পর ঘিওর থানায় তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা হয়। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন—বাউল গান, আধ্যাত্মবাদ ও এর দার্শনিক ব্যাখ্যা না বোঝার কারণে কিছু উগ্র গোষ্ঠীর দাবির মুখে পুলিশ শিল্পীকে গ্রেপ্তার করেছে।

স্কুলশিক্ষক শাহেদুর রহমান বলেন, “বাউল গান ও আধ্যাত্মবাদের মর্ম না বুঝে উগ্রবাদীদের চাপে পুলিশ একজন শিল্পীকে গ্রেপ্তার করল—এটা ভাবনারও বাইরে।”

স্থানীয় কৃষক মোতালেব হোসেন বলেন, “গানের অর্থ না বোঝা কিছু লোকের অভিযোগে পুলিশ আবুল সরকারকে গ্রেপ্তার করেছে। এটা কেমন আইন? পুলিশের উদ্দেশ্যই ছিল গানবাজনা বন্ধ করা।”

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে এবং অনেকেই শিল্পীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com