সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

দৌলতপুরে যুবক’কে পায়ের রগ কেটে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তঘেঁষা প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার কবরস্থানের পাশ থেকে জনি ইসলাম (৩৫) নামের এক যুবকের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা কবরস্থানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন।

নিহত জনি একই ইউনিয়নের মহিষকুন্ডি জামালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে অন্যত্র হত্যার পর লাশটি কবরস্থানের পাশে ফেলে রাখা হতে পারে। তবে হত্যার কারণ, পরিকল্পনা এবং সংশ্লিষ্টতার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে আরও নজরদারি প্রয়োজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com