সাম্প্রতিক :
নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ঝোঁক জাপানের প্রতি কেন বাড়ছে, শীর্ষ ৫ গন্তব্যে বড় পরিবর্তন

  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিদেশে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে জাপান দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মার্কিন শিক্ষার্থীদের মধ্যে। ২০২৫ ওপেন ডোরস রিপোর্ট (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) অনুযায়ী, দেশটিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে—১৫.৯ শতাংশ। শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবৃদ্ধি।

মাত্র এক বছরে জাপানে মার্কিন শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৬৭৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২১৭। ভাষা শিক্ষা, STEM কোর্স, প্রযুক্তি এবং ব্যবসা–সংশ্লিষ্ট প্রোগ্রামের বাড়তি চাহিদা এই অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এই চার বিষয়ের সমন্বিত শিক্ষা ব্যবস্থাকে সংক্ষেপে STEM বলা হয়।

ইউরোপ এখনো শীর্ষে

জাপানের দ্রুত উত্থান সত্ত্বেও ইউরোপ এখনো মার্কিন শিক্ষার্থীদের প্রধান পছন্দের অঞ্চল। তালিকার শীর্ষে রয়েছে ইতালি, যেখানে পড়াশোনা করেছেন ৪৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী—মোট অংশগ্রহণের ১৫.১ শতাংশ। স্পেন ও যুক্তরাজ্যও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে, যদিও ফ্রান্সে শিক্ষার্থী অংশগ্রহণ কমেছে ২.১ শতাংশ।

শীর্ষ ৫ গন্তব্য (২০২৩–২৪ শিক্ষাবর্ষ):
১. ইতালি – ১৫.১০%
২. স্পেন – ১২.৪০%
৩. যুক্তরাজ্য – ১২.২০%
৪. ফ্রান্স – ৫.৬০%
৫. জাপান – ৩.৮০%

এশিয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপের পাশাপাশি মার্কিন শিক্ষার্থীদের নজর দ্রুত ঝুঁকছে এশিয়ার দিকে, বিশেষ করে জাপানের প্রতি। বৈচিত্র্যময় সংস্কৃতি, উন্নত প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ এবং নতুন একাডেমিক সুযোগ—এসব কারণেই এই আকর্ষণ তৈরি হয়েছে।

নতুন বৈশ্বিক প্রবণতা

ওপেন ডোরস ২০২৫ প্রতিবেদনের বিশ্লেষণ বলছে, মার্কিন শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার পছন্দ ক্রমেই বহুমুখী হচ্ছে। প্রচলিত গন্তব্যগুলো শক্ত অবস্থানে থাকলেও নতুন দেশগুলোর গুরুত্ব বাড়ছে, যা বৈশ্বিক উচ্চশিক্ষার মানচিত্রে নতুন পরিবর্তনের ইঙ্গিত দেয়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com