সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

নিরাপত্তা ঝুঁকির কারণে এই বছর শিবুইয়ার নববর্ষ কাউন্টডাউন বাতিল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

টোকিওর শিবুইয়া স্টেশন এলাকায় প্রতি বছর অনুষ্ঠিত হওয়া জনপ্রিয় নববর্ষের কাউন্টডাউন অনুষ্ঠান এ বছর আর হবে না। বুধবার শিবুইয়া ওয়ার্ড কর্তৃপক্ষ জানায়, নববর্ষের আগের রাতে স্টেশন চত্বর ও বিখ্যাত স্ক্র্যাম্বল ক্রসিং এলাকায় অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিবুইয়ার মেয়র কেন হাসেবে বলেন, শিবুইয়ার প্রতি মানুষের আকর্ষণ উপভোগ্য হলেও সবার আগে নিরাপদ ও শান্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে রাস্তায় মদ্যপানজনিত বিশৃঙ্খলা ও ভিড়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি জানান, শিবুইয়া কাউন্টডাউন এক্সিকিউটিভ কমিটি নিরাপত্তা শঙ্কার কারণেই এ বছরের কাউন্টডাউন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। নববর্ষের রাতে পুরো স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। এ জন্য পুলিশ, গণপরিবহন কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কনভেনিয়েন্স স্টোরসহ মদ বিক্রেতাদের নৈশকালে অ্যালকোহল বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে শিবুইয়া এলাকায় রাতের বেলা রাস্তায় মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য—‘বিশৃঙ্খল স্ট্রিট ড্রিঙ্কিং’ শূন্যে নামিয়ে আনা।

এছাড়া, চলতি বছরের ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১ জানুয়ারি রাত ১টা পর্যন্ত হাচিকো মূর্তির চারপাশে অস্থায়ী ব্যারিকেড বসানো হবে। একই সময়ে হাচিকো স্কয়ার ও স্টেশন এক্সিট A6a–এর সামনে গণমাধ্যমের জন্য নির্দিষ্ট সাক্ষাৎকার এলাকা নির্ধারণ করা হবে, যাতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com